পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলপথে ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে পাকিস্তান। ঈদের তিন দিন দেশটিতে চলমান সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে দেশটির রেলওয়ে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বুকিং অফিস ও স্টেশনগুলোতে টিকিটে ছাড় দেয়া হবে। তবে ঈদ উপলক্ষে চালানো বিশেষ ট্রেনগুলোতে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বুকিং অফিস ও স্টেশনগুলোতে টিকিটে ছাড় দেয়া হবে। -এফএনএস
তবে ঈদ উপলক্ষে চালানো বিশেষ ট্রেনগুলোতে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না। দেশটির রেলওয়ে বিভাগ জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার তিন দিনে পাকিস্তান রেলওয়ের ইকোনমি ক্লাস, এসি পার্লার, এসি স্লিপার, এসি বিজনেস এবং এসি স্ট্যান্ডার্ড ক্লাসে ভ্রমণের সময় ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা। নির্দেশনা বাস্তবায়নে পাকিস্তান রেলওয়ের সাতটি বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তান রেলওয়ের আইটি বিভাগকে ঈদের ছুটিতেও ছাড় দেয়া হবে।