সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল

Paris
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। শনিবার (০৪ জুলাই) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে ও সোনাদীঘির মোড় হয়ে বাটার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালে গণআন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ রচিত হয়েছিল। কিন্তু দেশ থেকে এক ফ্যাসিজমের বিদায় হলেও অবৈধ পন্থা অবলম্বন করে বিএনপি সরকার ক্ষমতায় এসে নতুনভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে এবং স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।” দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটতরাজ বেড়ে চলেছে অভিযোগ করে তারা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে রাজপথে নামতে বাধ্য হবে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে; সুতরাং বিএনপির পতনের জন্য ১৭ দিনও সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
সরকারকে হুঁশিয়ার করে জোটের নেতারা বলেন, বর্তমান সরকার যদি নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠে, তবে আগামীতে ১১ দলীয় জোট সব ধরনের সহায়তা প্রদান থেকে বিরত থাকবে। সরকার যদি মনে করে জুলাইয়ের গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকবে, তাহলে তারা ভুল সিদ্ধান্তের পথে হাঁটছে। অবিলম্বে গণভোটের রায়কে মেনে নিয়ে সংসদে আইন পাস করার আহ্বান জানান তারা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কমানো হলেও বাংলাদেশে এখন পর্যন্ত দাম না কমানোয় অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিক্ষােভ সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরী সদস্য সচিব মোঃ আতিকুর রহমান। ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris