সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা

Paris
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী হচ্ছে আমার ভালবাসার জায়গা। আমার শিক্ষার হাতে খড়ি এই রাজশাহী থেকে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করার প্রত্যাশা অনেক বেশী। এজন্য রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব। এখানে যাঁরা সংসদ সদস্য আছেন তার মধ্যে তিনি হচ্ছেন সপ্তম সংরক্ষিত আসনের সংসদ সদস্য। যে কোন জায়গার তুলনায় এই রাজশাহী হচ্ছে আমার নিকট অত্যন্ত গুরুত্বপুর্ন। এমনটাই বলছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহ্মুদা হাবীবা। তিনি রোববার (০৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচীর আওতায় গৃহীত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজশাহী হচ্ছে শিক্ষা নগরী। বিএনপির নির্বাচনী অঙ্গিকার ছিলো শিক্ষাকে গুরুত্ব দেয়া। এবারের বাজেটে শিক্ষাখাতকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে। বর্তমানে এই খাতে জিডিপির দুই শতাংশ রয়েছে। আগামী পাঁচ বছরে এই খাত জিডিপির পাঁচ শতাংশে উন্নিত হবে। রাজশাহী দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসেবে তিনি প্রত্যাশা করেন, এই জিডিপির যে অংশটা শিক্ষা খাতে দেয়া হয়েছে, তার বড় একটা অংশ যেন রাজশাহী পায় তার জন্য কাজ করবেন। তিনি বলেন, রাজশাহীর সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যেন যথাযথ হয়, শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় এবং সুনাগরিক হিসেবে যেন গড়ে উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেইসাথে প্রদানকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। তিনি দীর্ঘ পাঁচ বছর সবার সাথে রাজশাহীতে কাজ করার অঙ্গিকার করে উপস্থিত সকলকে এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময়ে তিনি প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যায় করার পরামর্শ দেন। এই অর্থ কিভাবে ব্যায় হচ্ছে জেলা প্রশাসন তা মনিটর করবে বলে উল্লেখ করেন তিনি। এসময়ে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহিনুল হাসান ও ডিআরআরও আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 


আরোও অন্যান্য খবর
Paris