সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৬ হাজার পরিবার

Paris
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরও ২৬ হাজার পরিবার পাচ্ছে নতুন ঘর। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসবাদ সম্মেলন করে এ তথ্য জানান সরকার প্রধানের মুখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি বলেন বৃহস্পতিবার ঘর উপহার দেওয়ার এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করা হবে। এ ছাড়া আরও ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন রয়েছে। -এফএনএস

 

মুখ্য সচিব জানান, এর আগে তিন দফায় ১ লাখ ৮৫ হাজার ১২৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা। এ প্রকল্পে এ পর্যন্ত বরাদ্দ করা অর্থের পরিমাণ ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো.আহসান কিবরিয়া সিদ্দিকি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris