সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

Paris
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজশাহী মহানগরের বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ জন কৃতি শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলে উৎসাহিত করার লক্ষ্যে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন। রবিবার (৫ জুলাই) বিকেলে নগর ভবনে ১২ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে সমাজের সকলের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্ন ও উৎসাহ তাদের বড় স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বুধপাড়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা হলেন, সাইয়েদুল আববার সাইফ, আব্দুল্লাহ আল মাহী, সিরাতুল মুরসালিন সিরাত, তাসাউফ আহমাদ, রাফিয়া আক্তার রুকু, শাহরিন আক্তার রিমি, আব্দুল্লাহ আল আতিব, মো. মোর্তুজা, জাহিন মুরসালিন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসতিয়াক, আব্দুর রহমান। এ সময় বুধপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


আরোও অন্যান্য খবর
Paris