সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাঁপাইনবাবগঞ্জে কাপড়ের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ

Paris
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনে পড়ে আছে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপ্রু টেন্ডার এলাকায় এ লাশটি পড়ে থাকতে দেখা যায়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মুনসেদ আলী বলেন, সকাল থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ রেললাইনে পড়ে আছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় এ নবজাতকটিকে রেললাইনে কেউ ফেলে গেছে। আমারা জনতে পেরে পুলিশকে খবর দিয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রাহেলা বেগম বলেন, মানুষ একটি সন্তানের জন্য কতই না কষ্ট করে। যাদের কোনো সন্তান নেই তারা জানে সন্তান না থাকার যন্ত্রণা। কিন্তু একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। রেললাইনে ফেলে যাবে এমন মা-বাবা আমার মনে হয় নেই। নবজাতকটির আকার-আকৃতি দেখে মনে রাতেই নরমাল ডেলিভারি হয়েছে। এটি অবৈধ সন্তান হতে পারে। আমি ঘটনাস্থলে আছি। এখনো পুলিশ আসেনি। রহনপুর রেলওয়ে পুলিশের এএসআই কাওসার আলী বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করবে।


আরোও অন্যান্য খবর
Paris