১৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রীমান্দায় এইচবিবি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ৬ মাসেই ধ্বসরাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনাবাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র প্রতিমন্ত্রীকাগজে ১০ হাজার দিনমজুর, পাড়ে শুধুই ‘ভেকু’গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুদুর্গাপুরে পরিদর্শনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় আইনগত ব্যবস্থার নির্দেশ ইউএনও’রপ্রশাসকের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ৮:১০ অপরাহ্ণ | বিভাগ: lead
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শনিবার (০৪ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ে গণহত্যা ও লাশ পুড়িয়ে ফেলার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। তিনি বরং আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে বিষোদগার করছেন। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা এখনও উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং আর্থিক সক্ষমতা অর্জনের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিনি বিদেশে নির্বাসিত ছিলেন। তবে তারা নির্বাসনে না থাকলে হয়তো আন্দোলন সফল হতো না। কারণ, তারা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের নেপথ্যে সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সব মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা বা রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ নেই। এ নিয়ে ব্যবসা কাম্য নয়। কারণ, অতীতে কোনো চেতনার ব্যবসাই ভালো কিছু বয়ে আনেনি। তাই এই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয় এবং অরাজনৈতিক পরিচয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়। তিনি বলেন, ‘এটা পর্দার অন্তরালের কথা।’ এ সময় তিনি পতিত স্বৈরাচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন