২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন

ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক খবর জানিয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা-সংক্রান্ত বিষয় নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এই সমঝোতা স্মারক সুইজারল্যান্ডের লুসার্ন লেক বৈঠকের ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ পরবর্তী দফায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাবেক নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে দুই দেশের মধ্যে উত্তেজনার পর কাতারের আয়োজনে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন