সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে পাকিস্তানিরা

Paris
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

মুদ্রাস্ফীতির কারণে কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন পাকিস্তানিরা। গত বছরের তুলনায় এ বছর পশুর দাম দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বিক্রেতাদের দাবি, জ¦ালানির দাম বাড়ায় পরিবহন খাতে খরচ বেশি হচ্ছে। খবর জিও নিউজ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান। দুর্দশাগ্রস্ত এ অবস্থা থেকে কোনোভাবেই যেন রেহাই পাচ্ছে না দেশটির সাধারণ মানুষ। বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পাকিস্তানের মুদ্রাস্ফীতি।এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নানা জিনিসপত্রের দাম। এতে চরম ভোগান্তিতে দিন পার করছেন দেশটির নাগরিকরা। এমনকি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানিরা এবার হিমশিম খাচ্ছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু কিনতে। গত বছরের তুলনায় এ বছরের দাম দ্বিগুণ হওয়ায় পচ্ছন্দের পশুটি কিনতে পারছেন না অনেকেই। – এফএনএস

 

অনেকেই আবার সকাল থেকে ঘুরে একটা পশুও কিনতে পারছেন না। এতে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। স্থানীয় এক ক্রেতা বলেন, ‘বাজারে গবাদি পশুর দাম অনেক বেশি। মুদ্রাস্ফীতির কারণে আমাদের নিজস্ব বাজেটে কোরবানির পশু কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আগের বাজেটে আমরা যে আকারের পশু কিনতাম, সেই বাজেটে এখন অনেক ছোট পশু কিনতে হবে।’কোরবানির পশু কিনতে এসে এক ক্রেতা বলেন, কোরবানির পশু কেনা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। গত বছর মাত্র এক ঘণ্টার মধ্যে দরদাম করে পশু কিনেছিলাম। কিন্তু আজ সকাল থেকে ঘুরেও একটা পশু কিনতে পারিনি। গত বছরের বাজেটে এ বছর খুবই ছোট পশু বিক্রি করছেন বিক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন, জ¦ালানির দাম বেড়ে যাওয়ার পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছ তাদের।

 

যার কারণে গত বছরের চেয়ে এ বছরের বাজারমূল্য দ্বিগুণ।একজন বিক্রেতা বলেন, ‘পশুর দাম অনেক বেশি। পেট্রল আর ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। গত বছর যে কোরবানির পশু আমরা ২ লাখ ২০ হাজার রুপিতে বিক্রি করেছি, সেই পশুই এ বছর ৪ লাখ ২০ হাজার রুপিতে বিক্রি করতে হচ্ছে। এই বাড়তি দামের পেছনে একমাত্র কারণ মুদ্রাস্ফীতি।’রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক দুরবস্থায় শোচনীয় পাকিস্তানের পরিস্থিতি। বিগত বছরগুলোর তুলনায় চলতি অর্থবছরে দেশটিতে মূল্যস্ফীতির পরিমাণ বেড়েছে কয়েক শতাংশ। যদিও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, সংকট নিরসনে কাজ করে যাচ্ছে তার প্রশাসন।


আরোও অন্যান্য খবর
Paris