বৃহস্পতিবার

৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ রাজশাহী নগরীতে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেনাপোলে পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছেন সাগর-রুনির ছেলে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে প্রকৃত বক্তব্য বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভুলে না যেতে আহ্বান ইউএনএইচসিআরের হরিপুর চরমাঝারদিয়ারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক বারানয় নদীতে বিষাক্ত কালো পানি চরম বিপাকে নদী তীরবর্তী মানুষরা

ওমানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর

Paris
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

বাংলাদেশ ও ওমানের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়েছে। ১৪ জুলাই থেকে চুক্তিটি কার্যকর হয়েছে জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ মার্চ বাংলাদেশ ও ওমান সরকারের মধ্যে ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য সালতানাত অব ওমান অন দ্য মিউচুয়াল ভিসা এক্সাম্পশন ফর হোল্ডার্স অব ডিপ্লোম্যাটিক,

 

অফিসিয়াল, স্পেশাল অর সার্ভিস পাসপোর্ট’ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এমতাবস্থায়, উল্লিখিত চুক্তি মোতাবেক দুই দেশের কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস ও স্পেশাল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি কার্যকর/বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে। এর আগে গত ৩০ মে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনীতিক, অফিসিয়াল, বিশেষ বা সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এ চুক্তির আওতায় কূটনীতিক, সরকারি কর্মকর্তাদের সঙ্গে কর্মীদেরও দুই দেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসার প্রয়োজন হবে না। -এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris