তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) তেলোপাড়া গ্রামের বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের পুত্র মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগের সত্যতা মিলেছে। গত ১৯ মে উপজেলার মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রেরণ করেছেন। মামুনের বিরুদ্ধে সরকারি জায়গার দুটি গাছ কাটার সত্যতা পেয়েছেন, যার মুল্য প্রায় ৩০ হাজার টাকা। এতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে তিনি তার দেয়া প্রতিবদনে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) তেলোপাড়া গ্রামের মৃত হাজি সাহাবুদ্দিনের পুত্র মামুনুর রশিদ মামুন সরকারি খাস পুকুর পাড়ের কয়েকটি তাজা গাছ কেটে ও অন্যর সম্পত্তি জবরদখল করে সেখানে অবৈধ মটর স্থাপনের কাজ শুরু করে। এ ঘটনায় গত ১৭ এপ্রিল গ্রামবাসীর পক্ষে তেলোপাড়া গ্রামের আহসান হাবিব বাদি হয়ে মামুনকে বিবাদী করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) ঘটনা তদন্ত করে প্রতিবদেন দেবার নির্দেশ দেন। এবিষয়ে বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জায়গা কার সেটা পরের বিষয়, মামুন সরকারি গাছ কেটেছে সেটা তো মিথ্যা না, আগে গাছ কাটার বিচার হতে হবে।