শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

Paris
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেল থেকে রাত ৩টা পর্যন্ত দাপ্তরিক ও দলীয় কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) তারেক রহমান তার কার্যালয়ে ৩টা পর্যন্ত অবস্থান করে দলীয় গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল থেকে শুরু হওয়া এ সাক্ষাৎকার কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। দলীয় সূত্র জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মনোনয়নপ্রত্যাশীরা পর্যায়ক্রমে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানা গেছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris