সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন বাগমারায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৬ পরীক্ষার্থী হাসপাতালে লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার প্রধানমন্ত্রীর মাধ্যমে রাজশাহীর ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করা হবে : ভূমিমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শ্রমিক সংকটে বাগমারায় পাট ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

ক্যামেরুনের কাছে হার ব্রাজিলের ‘সতর্ক সংকেত’

Paris
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপে চোটগ্রস্ত ব্রাজিলের অবস্থাটা কেমন হতে পারে তার নমুনা দেখা গেছে গতকাল। নকআউট নিশ্চিত করলেও ক্যামেরুনের কাছে শেষ ম্যাচে হেরে গেছে ১-০ গোলে। দুর্ভাগ্যজনক হারকে ‘সতর্ক সংকেত’ হিসেবে দেখছেন ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া দানি আলভেস। শেষ ষোলোয় এখন সেলেসাওদের প্রতিপক্ষ অদম্য দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচে নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কার মেঘ এখনো কাটেনি। তবে আশাবাদী দানিলো ঠিকই ফিরছেন। পরবর্তী ম্যাচের আগে ক্যামেরুনের কাছে পরাজয় থেকে শিক্ষা নিতে বলছেন আলভেস, ‘এটা আমাদের জন্য সতর্ক সংকেত। প্রতিপক্ষ হিসেবে কেউ দুর্বল নয়। আমাদের শিক্ষাটা হলো ম্যাচ জুড়েই সতর্ক থাকা উচিত।’ এই পরাজয়ে তিতে নিশ্চিতভাবেই শক্তিশালী একাদশে ফিরে যাবেন। পাশাপাশি আশায় থাকবেন মেডিকেল স্টাফদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার। দানিলোর ব্যাপারে আশাবাদী থাকলেও নেইমারকে নিয়ে ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার সময়ের অপেক্ষা করছেন, ‘দানিলোকে পরবর্তী ম্যাচে পাওয়ার ব্যাপারে অনেক আশাবাদী। তবে নেইমার ও সান্দ্রোর বেলায় হাতে এখনও ৭২ ঘণ্টার মতো সময় আছে। সব কিছু পক্ষে আসার জন্য কেবল সময়ের অপেক্ষা। আমাদের সুযোগ হয়তো আছে। কিন্তু পরিস্থিতিটা আগে বুঝে নিতে হবে উন্নতি কতদূর হয়েছে।’

 


আরোও অন্যান্য খবর
Paris