২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরে আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে লোকনাথ হাইস্কুল মাঠে মহানগরীর ব্যাটারিচালিত অটোরিক্সা চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মতবিনিময় সভায় অটোরিক্সা চালকেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন রাসিক প্রশাসক মহোদয়।
জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, সহ সভাপতিঃ মো: আবু বাক্কার ও রেজাউল করিম, যুগ্ম সম্পাদক: হায়দার আলি, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন