শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Paris
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা করলো বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের সময়ে স্থানীয় সরকারমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগে থেকে প্রতিষ্ঠিত দেশের অপর ১২টি সিটি করপোরেশন হচ্ছে- ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এরপর প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা জিয়া বাড়ির দিকে রওনা করেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পৈতৃক বাড়িতে যাবেন। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন। প্রধানমন্ত্রী বিকাল ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া প্রেসক্লাবের ‘নতুন ভবন’ উদ্বোধন এবং বিকাল ৫.৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ উদ্বোধন করবেন। দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সোমবার সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর। সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। সব অনুষ্ঠান শেষ করে তারা সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris