৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ১২টি পদে বিএনপি প্যানেলের জয়, জামায়াতের ভরাডুবি

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১:০১ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
নওগাঁ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ১২টি পদে বিএনপি প্যানেলের জয়, জামায়াতের ভরাডুবি
বিজ্ঞাপন

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। জামায়াত–সমর্থিত প্রার্থীরা আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই নির্বাচিত হতে পারেননি। সোমবার(০২ মার্চ) ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন পান ১২৭ ভোট। সহ-সভাপতির দুটি পদের একটিতে জয় পান জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আসাদুজ্জামান আল আজাদ। অন্য পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন।সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পান ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে তিনটি আসনের সবকটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন—সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম। আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ–সমর্থিত প্রার্থীরা। তারা হলেন—নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। সদস্য পদে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। ২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি–সমর্থিত প্যানেলের ১৫ প্রার্থীর মধ্যে ১২ জন জয়ী হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল–ঘনিষ্ঠ আইনজীবীদের নিয়ে গঠিত প্যানেল হিসেবে অংশ নেয়। অন্যদিকে জামায়াত–সমর্থিত প্রার্থীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী–ঘনিষ্ঠ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন