সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পুঠিয়ায় টপসয়েল রক্ষায় গভীররাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

Paris
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আলিফ হোসেন : রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) রক্ষায় মাটি খেকো সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১২মার্চ) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ অভিযান পরিচালনা করেন।এদিন রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বড় সেনবাগ এলাকায় ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সঙ্গে যুক্ত একটি এস্কেভেটর (ভেকু) মেশিন যান্ত্রিকভাবে অকেজো এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। অনুমতি ব্যতীত শ্রেণী পরিবর্তন করার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris