সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

তানোরে প্রাইভেট কারে ১৪৬ বোতল ফেনসিডিলসহ চাঁপাইয়ের ৩ জন আটক

Paris
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
Oplus_131072

তানোর থেকে প্রতিনিধি : রাজশাহীর তানোরে অভিনব কৌশলে প্রাইভেটকারে করে ১৪৬ বোতল ফেন্সিডিল পাচারের সময় র‌্যাবের হাতে গ্রেফতার ৩ জন। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চাঁনপুর এলাকার জায়েদ হাসান (২২)। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো মোড়ে মুন্ডুমালা টু তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করেন র‌্যাব-৫ রাজশাহী (ক্যাম্প)। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালান র‌্যাব। এসময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায় গাড়ি থেকে। সাথে সাথে গাড়িসহ মাদক জব্দ ও তিনজনকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris