সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন বাগমারায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ৬ পরীক্ষার্থী হাসপাতালে লোকসান কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন বেসরকারিকরণের উদ্যোগ রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার প্রধানমন্ত্রীর মাধ্যমে রাজশাহীর ‘নজরুল ভিলেজ’ উদ্বোধন করা হবে : ভূমিমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শ্রমিক সংকটে বাগমারায় পাট ক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

করোনায় বিএনপির সাবেক এমপি জিয়াউর রহমানের মৃত্যু

Paris
Update : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনায় আক্রান্ত হয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে তার মৃত্যু হয়। ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে।

সর্বশেষ তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে জিয়া ভাই অসুস্থ ছিলেন। তার পায়ে ইনফেকশন হয়েছিল। সেটার অপারেশন করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে।

পরে শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।’ সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান খান এরশাদ পতন পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পরে বিএনপির প্রার্থী হয়ে ধামরাই আসনে (তৎকালীন ঢাকা-১৩) ১৯৯১-২০০১ সাল পর্যন্ত পরপর চারবার নির্বাচনে এমপি হন।


আরোও অন্যান্য খবর
Paris