সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের পরমাণু স্থাপনা আর দেখতে পাবে না আন্তর্জাতিক পরমাণু সংস্থা

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

এফএনএস : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’কে ইরানের পরমাণু স্থাপনার কোনো দৃশ্য আর দেখতে দেয়া হবে না। দেশটির সঙ্গে আইএইএ’র তিন মাসব্যাপী সাময়িক চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেন, গত ২২ মে তিন মাসব্যাপী চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে স্থাপিত ক্যামেরার মাধ্যমে সংগৃহিত কোনো ছবি বা ভিডিও আর ওই সংস্থাকে সরবরাহ করা হবে না।

তিনি আরও বলেন, পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করার যত প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই এখন আর বাস্তবায়ন করা হচ্ছে না। পার্লামেন্ট নিজ উদ্যোগে বিষয়টির ওপর নজরদারি করছে। গত ডিসেম্বরে ইরানের পার্লামেন্টই সরকারকে এ কাজে বাধ্য করতে একটি বিল পাস করেছিল। কলিবফ বলেন, ২২ মে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টে পাস হওয়া আইনটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনির এ ব্যাপারে পূর্ণ সম্মতি রয়েছে।

পার্লামেন্টে পাস হওয়া আইনে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না ইরানের ওপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেহরান আইএইএ’কে এনপিটি চুক্তির বাইরে অতিরিক্ত কোনো সহযোগিতা করবে না। যা এতদিন করে আসছিল তারা। কিন্তু ওই আইনের বাইরেও যাতে আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূর নিয়ন্ত্রিতভাবে এসব স্থাপনার ওপর নজরদারি করতে পারে সে ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সঙ্গে ইরানের তিন মাসব্যাপী চুক্তি হয়েছিল। সূত্র : পার্সটুডে


আরোও অন্যান্য খবর
Paris