সর্বশেষ সংবাদ
চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন রাজশাহীর হাটে পাটের দাম চাঙ্গা, কৃষকদের মুখে হাসি নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলসে ফটক সভা অনুষ্ঠিত রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় গোদাগাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের ইউসেপ রাজশাহী অঞ্চল পরিদর্শন

শিবগঞ্জে সাংবাদিক রকি’র ইন্তেকাল

Paris
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক রিপন আলী রকি ইন্তেকাল করেছেন (ইন্না …. রাজিউন)। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ছোট হাদিনগর কামাটোলা কেন্দ্রীয় গোরস্থানের পাশের্^ আমবাগানে মরহুমের নামাজে জানাযা শেষে ওই গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাযায় অংশগ্রহণ করেন শিবগঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, গৌড় প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রেসক্লাবের সদস্যরা। দাফন সম্পন্ন শেষে সাংবাদিক সফিকুল ইসলাম, একেএস রোকন, হারুন অর রশিদ, ইমরান আলী, আতিক ইসলাম সিকো, নুরতাজ আলীসহ সাংবাদিকরা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি হার্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris