সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা মোকাবিলায় ভারতকে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনা মোকাবিলায় ভারতকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলে এ আশ্বাস দেন বাইডেন। এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, দুই দেশের শীর্ষনেতার মধ্যে ভারতের করোনায় বিপর্যস্ত পরিস্থিতির বিষয়টি আলোচনা হয়েছে। এরআগে রোববার ভারতে অতিরিক্ত ভ্যাকসিন তৈরির জন্য কাঁচামাল পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাতে দুই দেশের শীর্ষ নেতা কথা বলেন।

এদিকে করোনায় সোমবারও রেকর্ড শনাক্ত হয়েছে তিন লাখ ৫২ হাজারের বেশি। করোনায় প্রাণ হারিয়েছে দুই হাজার আটশ ১২ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় ভারতে করোনা চিকিৎসায় চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। অক্সিজেনের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকসহ একাধিক রাজ্যে হাসপাতালের বেডেরও সংকট দেখা দিয়েছে। সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালিন কারফিউ এবং ছুটিরদিনগুলোতে লকডাউন জারি করেছে।


আরোও অন্যান্য খবর
Paris