মঙ্গলবার

২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হরিপুর চরমাঝারদিয়ারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক বারানয় নদীতে বিষাক্ত কালো পানি চরম বিপাকে নদী তীরবর্তী মানুষরা প্রধানমন্ত্রীর সিগনেচার প্রকল্পগুলোর বাস্তবায়নে রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় রাজশাহী কলেজ আমাদের কাছে মায়ের মতো, মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব : ভূমিমন্ত্রী সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রোবটের দাপট নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদকসহ দুইজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন। গত বুধবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোস সহ তাহেরপুর পাটহাটার মোড় থেকে ৬ গ্রাম হেরোইন সহ জিন্নাত মন্ডল (২৮) এবং সৌরপ কুমার সরকারকে (২২) গ্রেপ্তার করে। অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানাভ্ক্তু আসামী রামরামা গ্রামের জহির উদ্দীনের ছেলে মিলন হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সেই সাথে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভ্ক্তু তিন জন আসামীকে গ্রেপ্তার করে। তারা হল আউচপাড়া ইউনিয়নের বাহামনি গ্রামের জনবক্স এর ছেলে আজাদ আলী এবং নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের লতিফের ছেলে লিটন ও ফরহাদ আলী। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris