সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে ৬ দিনের লকডাউন

Paris
Update : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনা সংক্রমণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ এপ্রলি সকাল পর্যন্ত। গতকাল সোমবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্ণর অনিল বাইজাল এর মধ্যে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। লকডাউনের সময় সমস্ত বেসরকারী অফিসের কর্মকর্তাগণ বাসায় থেকে অফিস করবেন।

তবে জরুরি সেবাসমূহের পাশাপাশি সরকারি কিছু অফিস খোলা থাকবে। রোববার শুধু দিল্লিতেই রেকর্ড ২৫ হাজার ৪৬২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। প্রত্যেক তিনজনের মধ্যে একজনের করোনা পজিটিভ ফলাফল আসছে। শনিবার ২৪ হাজার ৩৭৫ জনের করোনা শনাক্ত হয় এবং মারা যায় ১৬৭ জন। এর আগে রাজধানী দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছিল।

কিন্তু দিল্লির কিছুকিছু এলাকায় বিধিনিষেধ যথাযথভাবে পালন না করায় সংক্রমণ বাড়তে থাকে। দেশটিতে রোববার রেকর্ড এক হাজার ৬শ ২৫ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। এনিয়ে ভারতে করোনায় এক লাখ ৭৮ হাজার জনের বেশি মৃত্যু হলো। শনাক্ত দেড় কোটির বেশি।


আরোও অন্যান্য খবর
Paris