ভারতের রাজধানী দিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৪জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। ২০২০ সাল থেকে তারা সেখানে বাস করছিল বলে জানা গেছে। দিল্লি পুলিশের সেক্টর ৪৯ থানার এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, আটককৃত চীনা নাগরিকরা ব্যবসা ভিসা নিয়ে ভারতে অবস্থান করছিল। কিন্তু তাদের ভিসার মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছে। তারা বর্ধিত ভিসার আবেদন করেছে যা কিছুদিন আগে বাতিল হয়। আটককৃত ১৪ চীনা নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের সবাইকে ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। আটককৃত এসব চীনা নাগরিক এতদিন একটি বেসরকারি মোবাইল কোম্পানিতে কাজ করে আসছিলেন। গৌতম বুধ নগর পুলিশ কমিশনার জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা নিয়েছি। আটককৃতদের কাস্টডিতে নেওয়া হয়েছে। তারা সবাই এখন দিল্লির ডিটেনশন সেন্টারে।-এফএনএস