সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলীয় নেতা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান

Paris
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। বিবিসিকে তিনি এ কথা জানিয়েছেন। প্রেমাদাসার দল সামাজি জন বালাবেগায়ার (এসজিবি) পক্ষ থেকে মিত্রদের সমর্থন আদায় নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় তিনি নিজের ইচ্ছার কথা জানালেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা দিয়েছেন, চলতি সপ্তাহে পদত্যাগ করবেন। পার্লামেন্টের স্পিকার আইন প্রণেতাদের বলেছেন ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। -এফএনএস

 

প্রেমাদাসা বলেছেন, ‘তার দল ও মিত্ররা একমত হয়েছে, যদি শূন্যতা দেখা দেয় তাহলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে। ‘ সর্বদলীয় অন্তর্বর্তী সরকারে যোগ দিতে প্রস্তুতও রয়েছেন তিনি। প্রেমাদাসা স্বীকার করছেন, এই সংকটের দ্রুত কোনো সমাধান নেই। তার মতে, ২০১৯ সালের আগের অবস্থায় অর্থনীতিকে নিয়ে আসতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। তিনি বলেন, ‘আমরা জনগণকে প্রতারিত করব না। আমরা অকপট হব এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা লাঘবের একটি পরিকল্পনা তুলে ধরব। ‘ সূত্র : বিবিসি


আরোও অন্যান্য খবর
Paris