সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ ছাড়তে পারলেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ২০ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন

Paris
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

এয়ারপোর্টের ইমিগ্রেশন সেন্টারে অপমানজনক পরিস্থিতির মুখে পড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সরকারি সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এমন পরিস্থিতির মুখে পড়ার পর নৌবাহিনীর একটি টহল যান ব্যবহার করে সমুদ্র পথে পালানোর চিন্তা করেন তিনি। গোটাবায়া রাজাপাকসে বুধবার পদত্যাগের এবং ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ’ সুগম করার প্রতিশ্রুতি দিয়েছেন। হাজার হাজার বিক্ষোভকারী শনিবার ৭৩ বছরের এই নেতার সরকারি বাড়িতে প্রবেশের কিছুক্ষণ আগেই সেখান থেকে সরে যান তিনি। কর্মকর্তারা বলছেন, তিনি দুবাই চলে যেতে চেয়েছিলেন। -এফএনএস

 

প্রেসিডেন্ট হিসেবে রাজাপাকসে গ্রেফতার থেকে দায়মুক্তি পেয়ে থাকেন। সেই কারণেই সম্ভাব্য গ্রেফতার হওয়া এড়াতে পদত্যাগের আগেই দেশ ছেড়ে যেতে চান তিনি। এএফপি জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন কর্মকর্তারা ভিআইপি স্যুইটে গিয়ে তার পাসপোর্টে সিল লাগাতে অস্বীকার করেন। আর তিনিও আক্রান্ত হওয়ার ভয়ে সাধারণ কেন্দ্রে গিয়ে তা করতে পারবেন না বলে জানান। সংযুক্ত আরব আমিরাত যাওয়ার চারটি ফ্লাইটে সুযোগ না পেয়ে প্রেসিডেন্ট ও তার স্ত্রী আগের রাত কাটান বন্দরনায়েকে বিমানবন্দরের পাশের একটি সামরিক ঘাঁটিতে রাজাপাকসের সবচেয়ে ছোট ভাই বাসিলও বিমানবন্দরে বাধা পেয়ে দুবাই যেতে পারেননি। বিমানবন্দরের কর্মীরা তাকে বাধা দেওয়ার পর মঙ্গলবার ভোরে আবারও নিরাপদ স্থানে সরে যান তিনি। অর্থমন্ত্রীর পদ থেকে গত এপ্রিলে পদত্যাগ করা বাসিলের মার্কিন নাগরিকত্ব রয়েছে।

 

এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্ট ২০ জুলাই গোতাবায়া রাজাপক্ষের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা সোমবার এ কথা ঘোষণা করেছেন। সোমবারই এর আগে অনুষ্ঠিত সর্বদলীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি রাজাপক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তবে তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে গত শনিবার স্পিকারকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার আগেই বলেছেন, একটি নতুন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করবেন। স্পিকার আবেওয়ার্দেনা জানিয়েছেন, বুধবার রাজাপক্ষের পদত্যাগপত্র পাওয়ার পর রাষ্ট্রপতির পদ শূন্য ঘোষণা করতে ১৫ জুলাই সংসদ আহ্বান করা হবে।

 

রাষ্ট্রপতি পদে মনোনয়ন গ্রহণের জন্য ১৯ জুলাই আবার অধিবেশন বসবে। স্পিকার আরো বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ জুলাই সংসদে ভোটগ্রহণ হবে। শনিবার গণ-অভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপক্ষে দলীয় নেতাদের পদত্যাগের অনুরোধে মাথানত করতে রাজি হন। শ্রীলঙ্কার সংবিধানের অধীনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েই পদত্যাগ করলে স্পিকার সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ তার সদস্যদের থেকে ৩০ দিনের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। তিনি রাষ্ট্রপতি গোতাবায়ার মেয়াদের বাকি দুই বছরের জন্য পদে বহাল থাকবেন। সূত্র : এনডিটিভি


আরোও অন্যান্য খবর
Paris