সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

হজ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

সৌদি আরবের একটি হজ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের হজযাত্রীদের সেবায় কাজ করছিল কোম্পানিটি। অনিয়মের অভিযোগে কোম্পানির প্রধান নির্বাহী ও এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের পর্যাপ্ত সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পরিষদের সঙ্গে সমন্বয় এবং মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দলের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে বলেও জানানো হয়েছে। এদিকে গত বুধবার ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রায় দশ লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন। -এফএনএস

 

গতকাল বৃহস্পতিবার মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন হাজযাত্রীরা। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রখর গরম এড়াতে অনেকেই ছাতা ব্যবহার করছেন। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ মৌসুমে হাজিদের সেবা দেয়া সব সংস্থা ও কোম্পানির কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিশ্চিত করতে কোনও ব্যত্যয় দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। হাজিদের সেবায় কোনো ঘাটতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পদত্যাগ করছেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক ক্যাট বেডিংফিল্ড পদত্যাগ করতে যাচ্ছেন। হোয়াইট হাউস থেকে বুধবার এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যে কজন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদ ছেড়েছেন, ক্যাট তাঁদের মধ্যে সর্বশেষ। ক্যাট বেডিংফিল্ড দীর্ঘদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

 

প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, ক্যাট বেডিংফিল্ড চলতি মাসের শেষের দিকে পদ ছাড়ছেন। কারণ হিসেবে তিনি স্বামী ও সন্তানকে আরও সময় দেওয়ার কথা বলেছেন। ক্যাট নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াসহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, তিনি প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় ভাইস প্রেসিডেন্টের কাল থেকে শুরু করে প্রচারণা এবং শেষে হোয়াইট হাউসে বড় দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, বেডিংফিল্ডের আগে বাইডেনের র‌্যাপিড রেসপন্স ডিরেক্টর মাইক গুইন এবং প্রেস সেক্রেটারি জেন সাকি পদত্যাগ করেন। এ ছাড়া, মার্কিন যোগাযোগ দপ্তরের কিছু জুনিয়র সহযোগীও সম্প্রতি পদত্যাগ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris