সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে ভারী বর্ষণে ৭৭ জনের প্রাণহানি

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। শেরি রেহমান এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। কারণ প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তাছাড়া ভারী বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। -এফএনএস

 

জলবায়ুবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আরও একদিন ভারি বৃষ্টি থাকবে। তাছাড়া নিম্নাঞ্চলে জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris