সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

Paris
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

সারাবিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৭২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ৮৬ হাজার ৬২ জন। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৬০৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গতকাল রোববার সকালে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার প্রতিমুহূর্তের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৭ জন। মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার পাঁচজন। এ ছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ১৩০ জন। -এফএনএস

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৭২০ জন রোগী। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭১ হাজার ৯৩৮ জন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৮৪ জন। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৫১ জন এবং সংক্রমিত হয়েছেন তিন হাজার ২৮৫ জন।

 

এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৬ জনের। উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত ১০ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৬২ জন। এছাড়া অস্ট্রেলিয়ায় ৫৪ জন, জাপানে ১৬ জন, ইন্দোনেশিয়ায় পাঁচজন, মেক্সিকোতে ৩১ জন, পোল্যান্ডে ছয়জন, থাইল্যান্ডে ১৭ জন, চিলিতে ৩৮ জন, তাইওয়ানে ৯৬ জন, গ্রিসে ২৬ জন, ফিলিপাইনে ১৩ জন, পেরুতে ১৯ জন, নিউজিল্যান্ডে ২১ জন, গুয়েতেমালায় ১৯ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


আরোও অন্যান্য খবর
Paris