সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

ইমরান খানের ঘরে ‘গোপন ডিভাইস’ কর্মী আটক!

Paris
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

এফএনএস : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বানি গালার বাড়ির শয়নকক্ষে গোপন ডিভাইস বসাতে গিয়ে তাঁরই বাড়ির এক কর্মী ধরা পড়েছেন। পাকিস্তানের এআরওয়াই টিভির অনলাইন একটি সূত্রের বরাতে এমনটি জানিয়েছে। পিটিআই নেতা শাহবাজ গিল এআরওয়াইকে জানান, ইমরান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা টের পায়। পরে ইমরান খানের শয়নকক্ষের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটকের পর পুলিশে দেওয়া হয়। এর আগে গত সপ্তাহে ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। পাকিস্তানের সংবাদপত্র দৈনিক জং-এর বরাত দিয়ে জিও টিভির অনলাইন এ তথ্য প্রকাশ করে।

 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিটিডি কার্যালয় সতর্কতা জারি করে বলে, ‘সন্ত্রাসীরা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। আফগানিস্তানের কারও কাছ থেকে তারা সহযোগিতা নিচ্ছে। আফগানিস্তানের একজনকে ইমরান খানকে টার্গেট করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই আফগান গুপ্তঘাতক অন্যান্যের দায়িত্বও বুঝিয়ে দিয়েছে।’ সে সময় শাহবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইমরান খানকে হত্যার হুমকি আমলে নিতে রাজি হননি। পরে পিটিআই’র পক্ষ থেকে বারবার ইমরান খানের জীবন ঝুঁকিতে বলে দাবি করা হলেও সরকার তা আমলে নেয়নি।


আরোও অন্যান্য খবর
Paris