সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

Paris
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রুবেল সরকার : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও প্রণোদনা বিতরণ কর্মসূচি গ্রামীণ জনপদে উন্নয়নের নতুন বার্তা নিয়ে এসেছে। উপজেলা প্রশাসন, বিআরডিবি ও কৃষি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক, ঢেউটিন, কৃষি উপকরণ, গাছের চারা ও ঋণ কর্মসূচির সহায়তা প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ক্রীড়া সংগঠনের মাঝে বিতরণ করা হয় খেলাধুলার সামগ্রী। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আম ও সবজি চাষি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫০০ জন উপকারভোগীর হাতে সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি বলেন, “তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। কৃষিনির্ভর পবা ও মোহনপুর অঞ্চলের আম ও সবজি চাষিদের সঠিক সময়ে প্রণোদনা প্রদানের মাধ্যমে পল্লী অর্থনীতিকে আরও গতিশীল করা হচ্ছে। আজকের এই সহায়তা কৃষকদের মনোবল বৃদ্ধি করবে এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন এবং কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরোও অন্যান্য খবর
Paris