বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ২ আসামীসহ ৯ জন জুয়াড়ী রয়েছেন। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহেরপুর পৌরসভার চকপাড়া মহল্লার একটি দোকানে অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন, একই মহল্লার মৃত আছির উদ্দীনের ছেলে আব্দুর রহমান, এচের আলীর ছেলে হাবিবুর রহমান, হাবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম, মসলেম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক, ইয়াচিন আলীর ছেলে ইয়াদুল ইসলাম, মৃত-মছির উদ্দীনের ছেলে আমান, মৃত আব্দুস সামাদের ছেলে মোবারক হোসেন এবং কাজিমুদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করে।

আটককৃত ৯ জুয়াড়ী বাড়ি তাহেরপুর পৌরসভার চকপাড়া মহল্লায়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৬ হাজার ৪৪০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। সেই সাথে পরোয়ানাভুক্ত ২ আসামী হলো মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হান এবং হাসনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাজু আহম্মেদ উজ্জল। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris