সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

দুদককে হাইকোর্ট অযথা ক্ষমতা দেখাবেন না

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) উদ্দেশ করে বলেছেন, ‘ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না। অযথা ক্ষমতা দেখাবেন না।’ আদালত বলেন, ‘একজন মানুষকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনও নিষ্পত্তি করলেন না। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। তার বিদেশ যাত্রায় কেয়ামত পর্যন্ত কি নিষেধাজ্ঞা থাকবে?’ গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। এরপর আদালত আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদা ইয়াসমিন। আইনজীবী অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন বলেন, ২০১৯ সালের মার্চ মাসে আফতাব অটো মোবাইল লিমিটেডের কো-অপারেটিভ ডিরেক্টর মো. মামুন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক নোটিশ দেয়। তাকে দুদক কার্যালয়ে হাজির হতে হয়। সে অনুযায়ী মামুন খান দুদক কার্যালয়ে হাজির হন। এরপর ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর মামুন খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় দুদক। দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান।


আরোও অন্যান্য খবর
Paris