বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

নাসির ও অমির জামিন অভিযোগপত্রে নারাজি নায়িকা পরীমনির

Paris
Update : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ধর্ষণ-হত্যাচেষ্টার মামলার অভিযোগপত্রের ওপর নারাজি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নারাজির জবানবন্দিতে তিনি বলেন, আমার জানা মতে মামলাটি ঠিকভাবে তদন্ত হয়নি। মামলার তদন্ত একতরফা হয়েছে। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এদিন পরীমনি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। অপরদিকে মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

তাদের জামিন মঞ্জুর করেন আদালত। আর নারাজি আবেদনের আদেশ পরে দেবেন বলে জানান। আদালতে উপস্থিত ছিলেন নাসির-অমি। তবে মামলার অন্য আসামি শহিদুল পলাতক। পরীমনির আইনজীবী নীলাঞ্জানা রিফাত শুনানিতে বলেন, আসামিরা জামিনের পর পরীমনিকে ভয়ভীতি দেখিয়েছে। আমরা নাসির-অমির জামিন বাতিলে আবেদন করছি। এ ছাড়া মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজ তদন্তে উঠে আসে নাই। তাই আমরা অভিযোগপত্রের ওপর নারাজি দিয়েছি। এদিকে নাসির-অমির আইনজীবী শুনানিতে বলেন, জামিনের কোনো শর্তভঙ্গ করেননি তারা।

তাই তাদের জামিন আবেদন করছি। এর আগে ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এর আগে ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৩ জুন পরীমনির ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় তাদের পাঁচদিনের রিমান্ড দেওয়া হয়। এই রিমান্ড ২৯ জুন আসামিদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris