সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

হজ নিবন্ধনের প্রথম দিনে সাড়ে ৪ লাখের বেশি আবেদন

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এফএনএস : সৌদি আরবে হজ নিবন্ধনের প্রথম দিনেই অনলাইনে আবেদন করেছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ। তবে করোনার কারণে এবার হজ করতে পারবেন দেশটিতে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সি ভ্যাকসিন নেয়া ৬০ হাজার নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে আবেদনকারীরা বাড়তি কোন সুবিধা পাবেন না। অগ্রাধিকার পাবেন এখন পর্যন্ত হজ না করা ৫০ বছরের বেশি বয়সিরা।

আবেদনকারীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। সৌদি আরবের হজ ও উমরাহ্ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন চলবে ২৩শে জুন পর্যন্ত। ভ্যাকসিন না পাওয়ায় শিশুরা হজে অংশ নিতে পারবে না। করোনার জন্য নেয়া বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাসহ হজের প্রয়োজনীয় প্রস্তুতি এই সপ্তাহেই শেষ হবে।


আরোও অন্যান্য খবর
Paris