সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মিয়ানমারে সামরিক বিমান বিদ্ধস্ত হয়ে ১২ জন নিহত

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

এফএনএস : মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমান চালক ও অপর এক যাত্রী আহত হয়েছেন। তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে এমনটি বলা হয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। বিমানটি রাজধানী নেপিডো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। অবতরণের আগেই বিধ্বস্ত হয় এটি। বিমানটিতে ছয় সেনাসদস্য এবং বেশ কয়েকজন ভিক্ষু অবস্থান করছিলেন।

নিহতদের সবাই ওই বিমানের আরোহী বলে নিশ্চিত করেছে দেশটির দমকল বাহিনী। এর আগে গত মাসের শুরুর দিকে মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করে একটি বিদ্রোহী গোষ্ঠী।


আরোও অন্যান্য খবর
Paris