সর্বশেষ সংবাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী

মিয়ানমারে সেনাবাহিনীর সাথে গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন নিহত

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

এফএনএস : মিয়ানমারে এইয়ারওয়াদি নদীর পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর সাথে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অনেকে।

দেশটির প্রধান শহর ইয়াংগুন থেকে প্রায় একশ ৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে হালায়াসওয়ে গ্রামে তল্লাশি শুরু করে সেনারা। তখন গ্রামবাসীরা গুলতি ও তীর ধনুক নিয়ে প্রতিরোধ করলে সংঘর্ষ বাঁধে। ১লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় সাড়ে আটশ মানুষ মারা গেছে। সাড়ে চার হাজার বিক্ষোভকারী কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।


আরোও অন্যান্য খবর
Paris