সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজার রাজপথে অত্যাধুনিক সমরা’স্ত্র নিয়ে সামরিক মহড়া

Paris
Update : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

এফএনএস : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১১ দিন ধরে তাণ্ডব চালিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইহুদিবাদি ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইহুদিবাদি সন্ত্রাসীবাহিনী একপ্রকার বাধ্য হয়েই সম্মত হয় যুদ্ধবিরতিতে। প্রায় দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর বিজয় দাবি করে ইসরায়েল-হামাস দু’পক্ষই। এবার বিজয় উদযাপন করতে সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম এ খবর জানিয়ে বলেছে, ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্যে মহড়া দিয়েছেন।

মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে নিহত ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান মহড়ার অবকাশে দেয়া বক্তব্যে বলেছেন, আমরা আজ প্রতিরোধের পূণ্যভূমি গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয়ের উৎসব করছি। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডস তার সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে। হামাসের এই নেতা বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, বায়তুল মুকাদ্দাস আরব ও ইসলামি পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনের চিরকালীন রাজধানী।

গত ১০ মে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরো ১৯১০ ফিলিস্তিনি। পক্ষান্তরে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যাতে অন্তত ১৪ ইহুদিবাদী নিহত হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরায়েল। সূত্র : পার্সটুডে


আরোও অন্যান্য খবর
Paris