সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে সমর্থন এপির সাংবাদিক এমিলি বহিষ্কার

Paris
Update : রবিবার, ২৩ মে, ২০২১

এফএনএস : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান। তারা জানিয়েছে, এমিলি উইল্ডার নামের ওই সাংবাদিককে বহিষ্কারের পর সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গার্ডিয়ান জানায়, এমিলি উইল্ডার নিউইয়র্ক শহরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

চরম ডানপন্থি এবং ইহুদিপন্থি বেশ কয়েকটি গণমাধ্যম উইল্ডারকে টার্গেট করার পর তাকে এপি কর্তৃপক্ষ শুক্রবার বহিষ্কার করে। ওই গণমাধ্যমগুলো অভিযোগ তুলেছে যে, কলেজ জীবনে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে উইল্ডার নানামুখী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গার্ডিয়ানকে উইল্ডার বলেন, এপি জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কোন টুইটার পোস্টে এপির নীতি লঙ্ঘন করা হয়েছে সে বিষয়ে তাকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ সম্পর্কে উইল্ডার বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, আমাকে বরখাস্ত করা হয়েছে।’ চলতি সপ্তাহে ইহুদিপন্থি গণমাধ্যমগুলো ফিলিস্তিনকে জড়িয়ে উইল্ডারকে নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া উইল্ডার ইসরায়েল ও ইহুদিবাদবিরোধী এমন প্রতিবেদনও তারা প্রকাশ করে। এরপরই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এপি কর্তৃপক্ষ।


আরোও অন্যান্য খবর
Paris