সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় ইরানে দুজনের ফাঁসি

Paris
Update : সোমবার, ৩ মে, ২০২১

এফএনএস : মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে ইরানে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন দুজন। বৃহস্পতিবার ইরানে আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে এ দণ্ডাদেশ দেন। হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে।

ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। এদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম জানা যায়নি। গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, ২০২০ সালে ইরানে কমপক্ষে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris