সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

এফএনএস : শুরু হলো আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছেন, অস্ত্রসহ কয়েক ডজন সেনাকে প্রত্যাহার করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাস শুরুর আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে এসব সেনা প্রত্যাহার করা হলো।

এরই মধ্যে প্রায় ১০০ জনের মতো সেনা যুক্তরাষ্ট্রে ফিরেছে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তির মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে। দেশটিতে আড়াই হাজার সৈন্য রয়েছে যুক্তরাষ্ট্রের। এর বাইরেও রয়েছে বিশেষ সেনা। গত ১৫ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান তিনি।

তিনি বলেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে। তবে সব সেনাকে সরিয়ে নিলেও আফগানিস্তানকে সব ধরনের সমর্থন দিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। তবে দেশটিতে আর সামরিক সহায়তা দিতে চান না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। নাইন-ইলেভেনের পর তালেবানকে উৎখাতে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।


আরোও অন্যান্য খবর
Paris