সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে জোর করে অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নিলো পুলিশ

Paris
Update : শনিবার, ১ মে, ২০২১

এফএনএস : মা করোনায় আক্রান্ত। কোনোভাবে একটি অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছিলেন। কিন্তু সেটা জোর করে ছিনিয়ে নেয় পুলিশ। এর দুই ঘণ্টা পর মারা যায় তার মা। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে আগ্রার এক ১৭ বছরের কিশোরের সঙ্গে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজি) রাজিব কৃষ্ণা। একটি ভিডিওতে দেখা গেছে, পিপিই কিট পরে হাঁটু গেড়ে কান্না করছে আর পুলিশের কাছে সিলিন্ডার ফিরিয়ে দেয়ার অনুরোধ এক কিশোর। সে চিৎকার করে বলছে, তার মা মারা যাবে।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনার জন্ম হয়। আনশ গোয়াল নামের ওই কিশোর পরে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, অনেক কাতর অনুনয় করার পরও পুলিশ তার অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়। একজন ‘ভিআইপি’কে দিতেই ওই সিলিন্ডার পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন আনশ।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে এডিজি কৃষ্ণা বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল যে সিলিন্ডারটি খালি ছিল। পুলিশ সুপার বোতরে রোহান প্রমোদ বলেন, তার আত্মীয়ের চিকিৎসার জন্য পুলিশের কাছে একটি অক্সিজেন সিলিন্ডার চাচ্ছিল ওই কিশোর। কেউ তার কাছ থেকে সিলিন্ডার ছিনিয়ে নেয়নি। এই ভিডিও বিভ্রান্তিকর। তবে পুলিশ কেন খালি সিলিন্ডার ছিনিয়ে নিলো তা জানাননি তিনি।


আরোও অন্যান্য খবর
Paris