সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের করোনা পরিস্থিতি কেমন রূপ নিতে পারে?

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতে করোনা সংক্রমণ ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২শ ৮৫ জন। মোট মৃত্যু ২ লাখ ১১ হাজারের বেশি। আর দৈনিক সংক্রমণে রেকর্ড প্রায় ৩ লাখ ৬৩ হাজার শনাক্ত হয়েছে। ভারতের করোনা শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙছে। রাজধানী দিল্লি, মুম্বাইয়ের মত বড় শহুরগুলো এখন মৃত্যুপুরী। স্থানের অভাবে বহু জায়গাকে অস্থায়ী শ্মশান হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ খবর হলো দেশটিতে প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা নাকি- বর্তমান সংখ্যার কয়েক গুণ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সরকার প্রকাশিত সংখ্যার চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যা বহুগুণ বেশি। এ ছাড়া বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে দেশটি করোনা আক্রান্ত ৫০ কোটিরও বেশি হতে পারে। প্রথম ঢেউয়ের পর স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ভারতীয় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও সমালোচনা করেন তারা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, ভারতে চলমান উচ্চ মৃত্যুহার আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকবে।

দৈনিক মৃত্যুহার ১৩ হাজারও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা বিশ্ববিদ্যালয়টির। হরিয়ানা, আসাম, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে নতুন করে বেড়েছে সংক্রমণ। আর বেশ কয়েকটি রাজ্যে করোনা ঠেকাতে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার ও আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

খোলা থাকবে শুধু জরুরি সেবাগুলো। মঙ্গলবার কুম্ভমেলার আনুষ্ঠানিকতা শেষে এই কারফিউ জারি করা হলো। কুম্ভমেলায় অংশ নেযা ২ হাজারের বেশি মানুষ এরইমধ্যে আক্রান্ত। এদিকে দ্রুত সংক্রমণশীল নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট অন্তত ১৭টি দেশে মিলেছে। বি-১ ৬১৭ ভ্যারিয়েন্টটি ভারতের বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ি বলে মনে করা হয়। তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মত দেশ রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris