সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুপুরী দিল্লিতে সৎকারের জন্য পুলিশের কাছে একের পর এক আবেদন

Paris
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এফএনএস : লেহতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে সম্প্রতি ফোন পায় দিল্লি পুলিশ। সেনাবাহিনীর ওই কর্মকর্তা দিল্লি পুলিশের কাছে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া তার শ্বশুরের দেহ সৎকারের অনুরোধ জানান। কারণ তিনি এত কম সময়ে দিল্লি আসতে পারছেন না। এরপর পিপিই পরে পুলিশ সদস্যরা সৎকার করেন সেই মরদেহ। খবর আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটির খবরে বলা হয়, কয়েকদিনে এমন ঘটনা বেশ কয়েকটি ঘটেছে।

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের অনুরোধে দিল্লি পুলিশ দেহগুলো সৎকার করেছে। ভারতের ওই রাজ্যের পুলিশ জানিয়েছে, যারা একা থাকেন বা যাদের পরিবারের লোক অনেক দূরে থাকেন তাদের কাছ থেকেই মূলত এসেছে এই অনুরোধগুলো। আবার নিজেরা করোনা আক্রান্ত হয়ে যেসব পরিবার তাদের স্বজনদের জন্য সৎকারের ব্যবস্থা করতে পারেননি, তারাও একই রকম অনুরোধ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গত ১১ দিনে দিল্লিতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে বর্তমানে করোনা রোগীর সংখ্যাও প্রায় ১ লাখ বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris