সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

খোঁজ মিললো ইন্দোনেশিয়ার সাবমেরিনের, বেঁচে নেই কোনও নাবিক

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : বালি সাগরে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। শনিবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল ইউদো মারগোনো এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা, নিউইয়র্ক টাইমসের। টর্পেডো মহড়ায় অংশ নিয়ে বুধবার নিখোঁজ হয় কেআরআই নাঙ্গগালা-৪০২ নামের ওই সাবমেরিনটি। সাবমেরিনটিতে ৭২ ঘণ্টার অক্সিজেন ছিল। তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও সাবমেরিনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে শনিবার ওই সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, তারা সাবমেরিনের ভেতরে থাকা বিভিন্ন আইটেম যেমন স্পঞ্জেস, গ্রিজ বোতল এবং নামাজের জন্য ব্যবহৃত সামগ্রী পেয়েছেন। তবে ক্র সদস্যদের দেহ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাডমিরাল ইউদো। জার্মানির তৈরি কেআরআই নাঙ্গগালা-৪০২ সাবমেরিনটি পানির ৫০০ মিটার নিচে চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। তবে পানির ৮৫০ মিটার নিচে সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

যা তার চাপ সহ্য করার ক্ষমতার চেয়েও অনেক বেশি নিচে। ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উদ্ধারকারীরা বেশ কয়েকদিন ধরে সাবমেরিনটির খোঁজ চালিয়ে যাচ্ছিল। তাদের হাতে সময় কম ছিল। কারণ সাবমেরিনটিতে তিনদিনের অক্সিজেন মজুদ ছিল। তবে শনিবার সকালই সেই সময়সীমা শেষ হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেলো।


আরোও অন্যান্য খবর
Paris