সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক ৫ হাজার মৃত্যু ১০ লাখ সংক্রমিত হতে পারে ভারতে

Paris
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। কিন্তু সামনে নাকি এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। কানপুর এবং হায়দরাবাদের আইআইটির বিজ্ঞানীরা যে কোভিড গ্রাফ তৈরি করেছেন তাতে বলা হয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হতে পারে ৩৩ থেকে ৩৫ লাখ মানুষ! মার্কিন এক গবেষণা বলছে, মে মাসের মাঝামাঝি ভারতে করোনা সংক্রমণে একদিনে সর্বোচ্চ মৃত্যু হতে পারে ৫ হাজার ৬০০ জনের! তবে মে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে কোভিড গ্রাফ নিচের দিকে নামবে।

মে মাসের শেষদিকে অনেকটাই কমে যাবে সংক্রমণ। শনিবার একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। মারা গেছে ২,৬২১ জন। তবে মে মাসের মাঝামাঝি দৈনিক ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হবে ভারতে। সাসেপ্টেবল, আনডিক্টেড, টেস্টেড (পজিটিভ) অ্যান্ড রিমুভড অ্যাপ্রোচ (সুত্রা) মডেল অনুসরণ করে এই গ্রাফ তৈরি করা হয়েছে।

আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল বলেছেন, মে মাসের ১১ থেকে ১৫ তারিখ ভারতের জন্য খুব খারাপ। আক্রান্তের গ্রাফের রেখাও খাড়াভাবে সোজা উঠেছে। যেটা প্রমাণ করে ভারত এখনও করোনার ঝড় কাটিয়ে ওঠেনি। সামনে আরও খারাপ দিন আসছে।


আরোও অন্যান্য খবর
Paris