সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেয়ার ঘোষণা আমেরিকার

Paris
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

এফএনএস : মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি এ খবর দিয়েছে। এর আগে, ২০১৯ সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছে।

এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানাল ওয়াশিংটন। এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকার পাশাপাশি, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই নয় দেশের প্রতিটি দেশ এফ-৩৫ যুদ্ধবিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধবিমান তৈরি করা হবে।

কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি আট দেশ এগিয়ে নেবে। আমেরিকা দাবি করছে, তুরস্কে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ জঙ্গিবিমানের যন্ত্রাংশ নির্মিত হলে এটির দুর্বল দিকগুলো রাশিয়া জেনে যাবে; ফলে এস-৪০০ ব্যবস্থা দিয়ে সহজেই এই যুদ্ধবিমান গুলি করে নামানো সম্ভব হবে। তবে তুরস্ক ও রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris