সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা

Paris
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ভারত থেকে সব ফ্লাইটের ওপর জরুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হংকংয়ের যেসব যাত্রীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই ভারতীয় বিমান সংস্থা ভিসতারা’র একটি ফ্লাইটে করে গত ৪ এপ্রিল সেখানে যান।

এই ঘটনা সামনে আসার পরই সোমবার থেকে ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণা করেছে তারা। ভারতে করোনা সংক্রমণ মারাত্মক রুপ নিয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে।

বাধ্য হয়ে দেশটির সরকার আবারও লকডাউন আরোপ শুরু করেছে। সোমবার থেকে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে রাত্রীকালীন কারফিউ। হংকংয়ে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিন সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে যাওয়ার ৭২ ঘণ্টা আগে সবারই করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই এক ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত হয়।


আরোও অন্যান্য খবর
Paris