সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

যে ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে চীন

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে রেষারেষি চলে আসছে বহুদিন ধরেই। দেশ দুটি যেন কেউ কাউকে সহ্যই করতে পারে না। এমন দা-কুমড়ো সম্পর্কে থেকেও একাট্টা হচ্ছে দেশ দুটি। মূলত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করার পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বিশ্বের এ দুই পরাশক্তি।

চীনের সাংহাইতে দেশটির জলবায়ু দূত শি ঝেনহুয়া এবং মার্কিন জলবায়ু দূত জন কেরির মধ্যে সম্প্রতি কয়েকটি বৈঠকের পর দেশ দু’টির পক্ষ থেকে রোববার দেয়া যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে কার্বণ নিঃসরণ কমাতে উভয়পক্ষ বিশেষ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বলেও জানানো হয়। এর ফলে নানা বিষয়ে উত্তেজনা ও দ্বিমত থাকলেও, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশ একত্রে কাজ করতে সম্মত হলো।

ওয়াশিংটন ও বেইজিংয়ের ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জলবাযু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের সঙ্গে এবং অন্যান্য দেশের সঙ্গে কার্যকর ভাবে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ও তা দ্রুত কার্যকর ভাবে মোকাবিলার প্রয়োজনীয়তা আমাদের উপলব্ধি করতে হবে। সূত্র : আলজাজিরা


আরোও অন্যান্য খবর
Paris